ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বইমেলা ]

বইমেলার ২৫তম দিনে এলো ৯৬ নতুন বই

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
বইমেলার ২৫তম দিনে এলো ৯৬ নতুন বই
ছবি: বইমেলার পাঠক-দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

বইমেলার ২৫তম দিনে নতুন বই এসেছে ৯৬টি। গতকাল শনিবার এ সংখ্যা ছিল ১৩৮টি। এ নিয়ে এবারের বইমেলায় প্রকাশ হওয়া নতুন বইয়ের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৮৩৫ টিতে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগ থেকে বিষয়টি জানানো হয়।

আগামীকাল মেলার ২৬তম দিনে বিকেল টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে স্মরণ: আবুবকর সিদ্দিক এবং স্মরণ: আজিজুর রহমান আজিজ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন যথাক্রমে ফরিদ আহমদ দুলাল এবং কামরুল ইসলাম। আলোচনায় অংশগ্রহণ করবেন মামুন মুস্তাফা, তৌহিদুল ইসলাম, মো. মনজুরুর রহমান এবং আনিস মুহম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কবি আসাদ মান্নান।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!