সোমবার (২৬ ফেব্রুয়ারি) এই পুরস্কার ঘোষণা করা হয়। বিষয়টি বাংলা একাডেমির জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতেও নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, শৈল্পিক ও গুণমান বিচারে সেরা বই বিভাগে মনজুর আহমদ রচিত একুশ শতকে বাংলাদেশ: শিক্ষার রূপান্তর গ্রন্থের জন্য প্রথমা প্রকাশন, মঈন আহমেদ রচিত যাত্রাতিহাস: বাংলার যাত্রা-শিল্পের আদিঅন্ত গ্রন্থের জন্য ঐতিহ্য এবং আলমগীর সাত্তার রচিত কিলো ফ্লাইট প্রকাশের জন্য জার্নিম্যান বুকসকে এ পুরস্কারের জন্য ঘোষণা করা হয়েছে।
.png)
প্রসঙ্গত, পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অমর একুশে বইমেলা চলবে ২৯শে ফেব্রুয়ারি পর্যন্ত। মেলার সমাপনী দিনে অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হবে।