সোমবার (২৬ ফেব্রুয়ারি) এই পুরস্কার ঘোষণা করা হয়। বিষয়টি বাংলা একাডেমির জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতেও নিশ্চিত করা হয়।
আগামী ২৯ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা ২০২৪ এর সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পুরস্কারসমূহ হস্তান্তর করা হবে।
.png)
এবারের মেলায় ৬৩৫টি প্রতিষ্ঠানকে মোট ৯৩৭টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে একাডেমি প্রাঙ্গণে ১২০টি প্রতিষ্ঠানকে ১৭৩টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৫১৫টি প্রতিষ্ঠানকে ৭৬৪টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় ৩৭টি (একাডেমি প্রাঙ্গণে একটি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৬টি) প্যাভিলিয়ন রয়েছে। এছাড়া প্রায় ১৭০টি লিটলম্যাগকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।