ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

[ ক্যাম্পাস ]

পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিবেটিং ক্লাবের নেতৃত্বে তানজিল ও তালহা

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৬, ৪ নভেম্বর ২০২৬
পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিবেটিং ক্লাবের নেতৃত্বে তানজিল ও তালহা
পিএডিসির সভাপতি তানজিল হায়দার (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক মো. তালহা মিয়া (ডানে)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিবেটিং ক্লাবের (পিএডিসি) ৫২ তম আবর্তনের তানজিল হায়দার কে সভাপতি এবং ৫৩ ব্যাচের মো. তালহা মিয়াকে সাধারণ সম্পাদক করে ২০২৬-২৭ মেয়াদের ২৯ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সেমিনার কক্ষে বিভাগের সভাপতি আরজুমান নাজিজ ও শিক্ষার্থী কল্যাণ উপদেষ্টা ফাইরুজ আনিকা, অন্যান্য শিক্ষকবৃন্দ এবং লোকপ্রশাসন শিক্ষার্থী সংসদের প্রতিনিধিসহ ক্লাবটির সাধারণ সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় নতুন এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি সানজিদা ইসলাম নূর, মোছা. শাহানাজ মাহমুদ শোভা, মাহির দায়িয়ান, সুমাইয়া ইসলাম ও ঐশিক আচার্য অর্ঘ্য।যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল ইসলাম রাতুল ও তানজিনা রহমান। অর্থ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন গাজী মাহি মোবারক। সাংগঠনিক সম্পাদক হাওলাদার সাইদুল এবং দপ্তর সম্পাদক জাদুল মুনির অনন্ত।

এ ছাড়া বিতর্ক ও প্রশিক্ষণ সম্পাদক তানজিবা নাহিয়ান, সহকারী বিতর্ক ও প্রশিক্ষণ সম্পাদক ওম্মে ফারিবা নীহা ও নাজনীন আক্তার তারিন, ইভেন্ট ব্যবস্থাপনা সম্পাদক ইমরান হোসেন এবং সহকারী ইভেন্ট ব্যবস্থাপনা সম্পাদক নাবিলা।

জনসংযোগ ও গণমাধ্যম সম্পাদক হয়েছেন নওফাত শফিক নাফি। এ বিভাগের সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুন্তাসির ইসলাম, লাবিত ও তাসনোভা নওয়ার।

গবেষণা ও প্রকাশনা সম্পাদক হয়েছেন সাব্বির আহমেদ সামি। সহকারী গবেষণা ও প্রকাশনা সম্পাদক হিসেবে রয়েছেন রিক কুন্ডু বিথিন, নাবিলা জান্নাত নাইস ও মো. এনামুল হক।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন জায়েদ ইসলাম উৎসব, মো. নাহিয়ান আরাফ, ওয়াহিয়াতুন নূর হাসান ও চাঁদ মণি প্রভা।

ডেইলি-বাংলাদেশ/জাবি/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!