বুধবার রাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভবনে এ ঘটনা ঘটে।
মেসার্স ডাজবেল ইম্পেকস করপোরেশন নামের একটি প্রতিষ্ঠানের প্যাডে শরফুদ্দিন টিপু প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী মো. জাহিদুল ইসলাম নাম নিয়ে দরপত্র দাখিল করেন। ৩০ মে ২০১৯ তারিখে টেন্ডার খোলা হলে জমা দেয়া কাগজপত্র নিয়ে সন্দেহ হলে তা যাচাই করতে পাঠানো হয়।
.png)
কাগজপত্রগুলো যাচাই করার পরে ভুয়া প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানের প্রকৃত সত্ত্বাধিকারী মো. জাহিদুল ইসলামকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়। এ বিষয়ে তিনি কিছুই জানতেন না বলে ডিএনসিসি কর্তৃপক্ষকে অবহিত করেন। প্রকৃতপক্ষে শরফুদ্দিন টিপুই মো. জাহিদুল ইসলাম সেজে টেন্ডারে অংশগ্রহণ করেন।
ডেইলি বাংলাদেশ/ডিএম/আরএইচ