ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ট্রাফিক আইনে মামলা আট হাজার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৩৫, ২৮ আগস্ট ২০১৯
ট্রাফিক আইনে মামলা আট হাজার
ফাইল ফটো

রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আট হাজার ৩৩২টি মামলা  করা হয়েছে। এ সময় ৩৬ লাখ ৪৩ হাজার ৫০ টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার দিনভর ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এ অভিযান চালায়। অভিযানে ডাম্পিংয়ে পাঠানো হয় ৪৯টি গাড়ি ও রেকার করা হয় ৯৮৮টি গাড়ি।

ট্রাফিক বিভাগ জানায়, উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ১৫০টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৩টি মামলা। এছাড়া- উল্টোপথে গাড়ি চালানোর কারণে ১ হাজার ৪২৮টি ও মাইক্রোবাসে কালো কাঁচ লাগানোর জন্য ১৭টি গাড়ির বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।

Advertisement

অপরদিকে, ট্রাফিক আইন অমান্য করার অপরাধে ২ হাজার ৭৭৪টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ২১২টি মোটরসাইকেল আটক করা হয়। সেই সঙ্গে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ৭৭টি মামলা করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এসবি/এমআরকে

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!