ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

দুই শতাধিক ফেসবুক আইডি হ্যাক, হ্যাকার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৮, ৩ অক্টোবর ২০১৯
দুই শতাধিক ফেসবুক আইডি হ্যাক, হ্যাকার গ্রেফতার
ছবি- সংগৃহীত

সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিম ফেসবুক আইডি হ্যাক করে অর্থ আদায়কারীর একজনকে গ্রেফতার করেছে। বুধবার রাত সাড়ে ৯ টায় কুমিল্লা কোটবাড়ি থানা এলাকার শহিদ মোহাম্মদ মোস্তফা কামাল হোস্টেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের নাম মো. কাউছার আহমেদ ওরফে কাউসিন ওরফে জিসান ওরফে সোলেমান খান ওরফে আলিফ ওরফে মুকুল দাস ওরফে কামরুল ইসলাম ওরফে সায়ের মোহাম্মদ ওরফে মোসলেম খাঁন (২০)। 

গ্রেফতারের সময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন, নগদ ৫ লাখ টাকা এবং মোবাইল ব্যাংকিংয়ে ৭৭,৭৮৬.৩৭ টাকাসহ মোট ৫,৭৭,৭৮৬.৩৭ টাকা উদ্ধার করা হয়। এছাড়াও গ্রেফতারের সময় তার ব্যবহৃত স্মার্টফোনে অত্র মামলার বাদীনির ফেসবুক আইডিসহ দুই শতাধিক আইডি পাওয়া যায়।

Advertisement

গত ১০ জুলাই, ২০১৯ মোহাম্মদপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা একটি মামলা তদন্ত করার সময় বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। 

সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ থেকে জানা যায়, গ্রেফতারকৃত কাউছার আহমেদ ফেসবুক আইডি ফিশিং লিংকের মাধ্যমে হ্যাক করত। হ্যাককৃত আইডির টাইমলাইনে ও ইনবক্সে অশ্লীল ছবি,ভিডিও ও অশ্লীল কথাবার্তা লিখে পোস্ট করে সম্মান হানির ভয় দেখিয়ে আইডি ফেরত দেয়ার শর্তে বিভিন্ন অংকের টাকা দাবি করত। এক্ষেত্রে সে তার দেয়া বিকাশ পার্সোনাল, এজেন্ট অ্যাকাউন্ট ব্যবহারকারীদের কাছে টাকা প্রেরণ করতে বলত।

সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এক ফেসবুক স্ট্যাটাসে সম্মানিত নাগরিকদের ফেইসবুক পরিচালনার জন্য কিছু পরামর্শ দিয়েছেন, তা হচ্ছে-

১। প্রোফাইল থেকে ইয়াহু মেইল এখনি সরিয়ে অন্য নিরাপদ মেইল ব্যবহার করুন।
২। অবশ্যই টু ফ্যাক্টর অথেন্টিকেশন যুক্ত করুন।
৩। তিনের অধিক ট্রাস্টেড কন্টাক্ট ব্যবহার করুন।
এগুলো ফেসবুকের সেটিংস ও প্রাইভেসি/সেটিং এ গিয়ে সিকিউরিটি ও লগ ইন এ প্রবেশ করে অপশন গুলো ট্রাই করুন।
৪। অবশ্যই থানায় জিডি করে আমাদের সহায়তা নিন।

ডেইলি বাংলাদেশ/ইএ/এমএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!