ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে নিহত ১, দগ্ধ ৩০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪৮, ১১ ডিসেম্বর ২০১৯
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে নিহত ১, দগ্ধ ৩০
ফাইল ছবি

রাজধানীর কেরানীগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে এক জন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন আরো অন্তত ৩০ জন। 

বুধবার বিকেল ৪টার দিকে কেরানীগঞ্জ চুনকুটিয়া দক্ষিণ সুবাড্ডায় প্রাইমপ্যাক প্লাস্টিক ইন্ড্রাস্ট্রি নামের কারখানাটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, কারখানার ভেতর থেকে এক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ২৭ বছর।

এ দুর্ঘটনায় দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন ৩০ জন। যাদের নাম জানা গেছে, ফয়সাল (২৯), জাহাঙ্গীর (৫২), শফিকুল (২৭), বসির (২০), ফয়সাল (৩৫), দূর্জয় সরকার (১৭), সুমন ইসলাম (২৫), মেহেদী (২০), আসাদ (২৩), মো. সরিাজ (৫০), সজিদ (২৯), জিনারুল হোসনে (৩২), সাখাওয়াত (৩০), আবু সাইদ (১৬), সোয়ান (২২), মো. বাবুল (২৫), জাকির হোসেন মাতব্বর (২২), মো. আলম (২২) ও তার ভাই আব্দুর রাজ্জাক (৪২)।

ডেইলি-বাংলাদেশ/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!