ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

১৮ দোকান মালিককে ১৩ লাখ টাকা জরিমানা

চকবাজারে নকল প্রসাধনী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১৫, ১২ ডিসেম্বর ২০১৯
১৮ দোকান মালিককে ১৩ লাখ টাকা জরিমানা
ফাইল ছবি

নকল প্রসাধনী সামগ্রী তৈরি ও মজুদ রাখার অপরাধে রাজধানীর চকবাজার এলাকার ১৮ দোকান মালিককে ১৩ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রমমাণ আদালত। 

বুধবার চকবাজারের হাজী একরামুল্লাহ প্লাজা ও হাবিবুল্লাহ মার্কেট এলাকায় র্যাবের ভ্রমমাণ আদালত অভিযান পরিচালনা করে এ জরিমানা করে। ব্যার ৩ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অভিযুক্ত দোকান মালিকরা দীর্ঘদিন ধরে বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়াই নকল প্রসাধনী সামগ্রী মজুদ ও তৈরি করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে র্যাবের ভ্রমমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান এ অভিযান চালায়।

Advertisement

অভিযানে ৫ লাখ টাকা মূল্যের প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে অভিযুক্তরা জরিমানা পরিশোধ করায় সবাইকে খালাস দেয়া হয়। পরে সবার উপস্থিতিতে এসব নকল প্রসাধনী ধ্বংস করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!