ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বাসচাপায় আহত সেই ট্রাফিক পুলিশের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৩, ২৮ ডিসেম্বর ২০১৯
বাসচাপায় আহত সেই ট্রাফিক পুলিশের মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর গাবতলীতে বাসচাপায় আহত ট্রাকিফ পুলিশের সার্জেন্ট মামুন মিয়া মারা গেছেন।

শনিবার সকালে রাজধানীর জাতীয় নিউরো সায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

ওই ঘটনায় আহত এক পথচারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে, ঘটনার পর ওয়েলকাম পরিবহনের বাসটি জব্দ করা হলেও চালক ও সহকারী পলাতক রয়েছে।

Advertisement

মামুনের সহকর্মী ট্রাফিক পুলিশের সার্জেন্ট ঝোটন শিকদার জানান, গত বৃহস্পতিবার রাতে তারা গাবতলীতে দায়িত্বরত ছিলেন। সেখানে একটি সিগন্যাল নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছিলেন মামুন। সিগন্যালে একটি বাস থামানোর জন্য তিনি সংকেত দেন। কিন্তু সংকেত অমান্য করে তাকে চাপা দেয় ওয়েলকাম পরিবহন নামে একটি বাসের চালক।

পরে বাসটি এক পথচারীকে চাপা দিয়ে সিগন্যালে থাকা একটি ট্রাকের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। আহত অবস্থায় মামুনকে প্রথম স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে জাতীয় নিউরো সায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে নেয়া হয়। সেখানে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্রে) চিকিৎসাধীন অবস্থায় সকালে মামুন মারা যান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!