ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

খিলক্ষেতে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৮, ২১ জানুয়ারি ২০২০
খিলক্ষেতে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত
ফাইল ফটো

রাজধানীর খিলক্ষেতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আনোয়ার হোসেন (৩৪) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

মঙ্গলবার ভোরে খিলক্ষেতের বড়ুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) এএসপি কামরুজ্জামান জানান, নিহত আনোয়ারের নামে ১৮টি মাদক ও একটি ধর্ষণ মামলা রয়েছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সিনিয়র এএসপি মিজানুর রহমান বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করে জানান, এ ঘটনায় এক র‌্যাব সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৪টি ওয়ান শুটার গান, ৩৪টি কারতুজ ও এক হাজার ৯৫০ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

 

ডেইলি-বাংলাদেশ/টিআরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!