শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালিয়ে মুহাম্মদ ওয়ালি উল্লাহকে গ্রেফতার করে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটিইউ এ তথ্য জানিয়েছে। এটিইউ জানায়, অভিযানে ওয়ালি উল্লাহর কাছ থেকে জঙ্গি কার্যক্রমে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও একটি মোবাইল সিমকার্ড উদ্ধার করা হয়েছে।
.png)
গ্রেফতার মুহাম্মদ ওয়ালি উল্লাহ আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে এটিইউ।