ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

গুলশানে স্পা সেন্টারে অভিযান, নারী-পুরুষসহ গ্রেফতার ১০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:২২, ২৩ সেপ্টেম্বর ২০২০
গুলশানে স্পা সেন্টারে অভিযান, নারী-পুরুষসহ গ্রেফতার ১০
ফাইল ছবি

রাজধানী গুলশানের একটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ৫ জন নারী ও ৫ জন পুরুষ রয়েছে।

মঙ্গলবার রাতে গুলশান-১ এর নাভানা টাওয়ারের ‘হিজামা থেরাপি সেন্টার এন্ড বডি মাসাজ’ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  

গুলশান থানার (ওসি) মো. আবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হিজামা থেরাপি সেন্টার এন্ড বডি মাসাজ’ স্পা সেন্টারে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপ ও পতিতাবৃত্তির দায়ে ৫ জন পুরুষ ও ৫ জন মহিলাকে হাতেনাতে গ্রেফতার করে।

Advertisement

তিনি আরো বলেন, দীর্ঘদিন যাবত এখানে স্পার নামে ঢাকায় বিভিন্ন স্থান থেকে উঠতি বয়সের যুবতী ও নারীদের দিয়ে অবৈধ দেহ ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা তাদের নাম-ঠিকানা প্রকাশ করে এবং পতিতাবৃত্তির কথা স্বীকার করেছে।

এ বিষয়ে গ্রেফতার আসামিদের বিরুদ্ধে গুলশান থানায় মানব পাচার দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি মো. আবুল হাসান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!