ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে চার শিশুকে যৌন নির্যাতন, রিকশাচালকের রিমান্ড চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৬, ৮ অক্টোবর ২০২০
রাজধানীতে চার শিশুকে যৌন নির্যাতন, রিকশাচালকের রিমান্ড চায় পুলিশ
ফাইল ছবি

রাজধানীর খিলগাঁওয়ে চার শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সজল মোল্লা নামের (৫৫) এক রিকশাচালককে গ্রেফতার করা হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে তাকে গ্রেফতার করে খিলগাঁও থানা-পুলিশ।

এদিকে বুধবার রাত ৯টার দিকে খিলগাঁও থানা-পুলিশ স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই চার শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেয়া হয়। বর্তমানে সেখানে তারা ভর্তি আছে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত সজলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে।

Advertisement

তিনি বলেন, যৌন হয়রানির শিকার ওই চার শিশুর বয়স আনুমানিক ছয় থেকে নয় বছর। খিলগাঁও থানাধীন উত্তর গোড়ানের একটি বাড়িতে ওই চার শিশু তাদের পরিবারের সঙ্গে থাকত। তাদের বাসার পাশেই থাকতেন সজল মোল্লা। বেশ কয়েকদিন ধরে তার স্ত্রী বাসায় না থাকায় শিশুদের চকলেটের লোভ দেখিয়ে রুমে ডেকে নিয়ে যেতেন স্বজল। সেখানে তিনি বিভিন্ন সময়ে শিশুদের ওপর যৌন নির্যাতন করেন।

বাচ্চু মিয়া আরো জানান, ঘটনাটি জানাজানি হয়ে গেলে বুধবার বিকেলে থানায় এসে অভিযোগ করে ওই চার শিশুর পরিবার। এর পরপরই অভিযুক্ত সজলকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে খিলগাঁও থানার ওসি ফারুকুল আলম বলেন, গ্রেফতার রিকশাচালককে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য দুপুরে তাকে আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করব।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!