ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে স্যানিটারি মিস্ত্রির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৯, ৫ ডিসেম্বর ২০২০
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে স্যানিটারি মিস্ত্রির মৃত্যু
ফাইল ছবি

রাজধানীর মতিঝিল থানার গোপীবাগ এলাকায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাবেদ (২৫) নামের এক স্যানিটারি মিস্ত্রির মৃত্যু হয়েছে। 

শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় জাবেদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে ১১টার দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত জাবেদের গ্রামের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায়। তার বাবার নাম আমান উল্লাহ্। রাজধানীর মানিকনগর এলাকায় থাকতেন তিনি।

Advertisement

ভবনটির নির্মাতা প্রতিষ্ঠান মাহিম বিল্ডার্সের ম্যানেজার জয়নাল আবেদীন জানান, ওই ভবনের পানির হাউসে পানি না থাকায় মোটর পরীক্ষা করতে যান জাবেদ। এ সময় মোটরের তারের সঙ্গে হাত জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। 

পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া আরো জানান, জাবেদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!