[ রাজধানী ]
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
ফাইল ছবি
রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের পাশে একটি মোটরসাইকেল ওয়ার্কশপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই আহমেদ সোবহান নামের ওই যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে বিকেল ৩টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওয়ার্কশপের মালিক মো. মনির জানান, সোবহানের বাবার নাম শাহজাহান। পরিবারের সঙ্গে চকবাজার কামালবাগ এলাকার দেবিদাস ঘাট লেনে থাকতেন। গত দুই মাস ধরে সোবহান তার ওয়ার্কশপে কাজ করত।
.png)
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ( পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!