পুলিশের একটি সূত্র এসব বিষয় নিশ্চিত করেছে।
সূত্র জানায়, রাপা প্লাজার কয়েকটি ক্লোজড সার্কিট ক্যামেরা আগেই কালো স্কচটেপ দিয়ে ঢেকে দেয় চোর চক্রের সদস্যরা। এছাড়া কয়েকটি ক্যামেরা ভেঙে ফেলে। তবুও দু-একটি ক্যামেরা তাদের দৃষ্টি এড়িয়ে যায়। আর সেই ক্যামরাগুলোর ফুটেটে চোরদের ছবি ধরা পড়েছে।
.png)
সূত্র আরো জানায়, দুর্ধর্ষ চুরির সময় চোর দল ২০ থেকে ২৫টি তালার মোকাবিলা করেছে। তালাগুলো কাটা বা ভাঙা হয়নি। বিশেষ কায়দায় বানানো চাবি দিয়েই তালাগুলো খোলা হয়েছে।
এ দুর্ধর্ষ চুরির ঘটনায় ধানমণ্ডি থানার পরিদর্শক (তদন্ত) আশফাক হাসান রাজীবের নেতৃত্বে একটি টিম গঠন করে অভিযান চালানো হচ্ছে।
ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম এ ব্যাপারে বলেন, ‘আমরা চোরদের চিহ্নিত করে গ্রেফতার করতে অভিযান চলছে।
উল্লেখ্য, গত শনিবার গভীর রাতে রাপা প্লাজার দ্বিতীয় তলায় থাকা রাজলক্ষ্মী জুয়েলার্স, অ্যাপারেল শোরুম জেন্টল পার্ক, মনসুন রেইন ও ভোগ সুলতানা নামের চারটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
জুয়েলারির দোকান থেকে স্বর্ণালংকারসহ চার দোকান থেকে চার লাখ টাকার বেশি চুরি করে নিয়ে যায় চোরদল।