মঙ্গলবার সন্ধ্যায় ডিআরইউ প্রাঙ্গণে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জ্যেষ্ঠ সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল।
তিনি জানান, সর্বোচ্চ ৩৮৩ ভোট পেয়ে সহ-সভাপতি পদে ওসমান গণি বাবুল, ৮৩২ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক পদে শাহনাজ শারমীন, ৬৭৮ ভোট পেয়ে অর্থ সম্পাদক পদে এস এম এ কালাম, ৮৩৭ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল্লাহ আল কাফি নির্বাচিত হয়েছেন।
.png)
তিনি আরো জানান, সর্বোচ্চ ৭১৫ ভোট পেয়ে দফতর সম্পাদক পদে রফিক রাফি, ৮৫৯ ভোট পেয়ে নারী বিষয়ক সম্পাদক পদে তাপসী রাবেয়া আঁখি, ৭২৩ ভোট পেয়ে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কামাল উদ্দিন সুমন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে কামাল মোশারফ, ৭২৩ ভোট পেয়ে ক্রীড়া সম্পাদক পদে মাসুদা লিসা, ৯৭৩ ভোট পেয়ে সাংস্কৃতিক সম্পাদক পদে নাদিয়া শারমিন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপ্যায়ণ সম্পাদক পদে আখতারুজ্জামান, ৭৮০ ভোট পেয়ে কল্যাণ সম্পাদক পদে কামরুজ্জানা বাবলু নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী পদে হাসান জাবেদ ৮২১, মাহমুদুল হাসান ৭৩৯, মো. সুলায়মান সালমান ৭৩৯, সুশান্ত কুমার সাহা ৭০১, মো. আল আমিন ৬৮৫, এসকে রেজা পারভেজ ৬৬৫, তানভীর আহমেদ ৬৬৪, মোহাম্মদ ছলিম উল্লাহ মেজবাহ ৬৬৪, মোহসিন ব্যাপারি ৬০১ ভোট পেয়েছেন। নয়জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে সাতজনকে কার্যনির্বাহী পদে নির্বাচিত করা হবে। এর মধ্যে দুইজন সমপরিমাণ ভোট পেয়েছেন।
এর আগে, ডিআরইউর নির্বাচন কমিশন চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ করা হয়েছে। ভোটাররা তাদের ইচ্ছে মতো পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। সবগুলো পদে মোট সাড়ে ১৩শ’র মতো ভোট পড়েছে।