ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর জুরাইনে লাগা আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ০২:২৭, ১৩ ডিসেম্বর ২০২১
রাজধানীর জুরাইনে লাগা আগুন নিয়ন্ত্রণে
ফাইল ফটো

রাজধানীর শ্যামপুরের জুরাইনে আদ-দ্বীন হাসপাতালের পাশের একটি মার্কেটের জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট তৎপরতা চালিয়ে এ আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার রাত সাড়ে ১২ টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার রাত ১১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তৎপরতা শুরু করে। রাত সাড়ে ১২টা আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

Advertisement

তিনি আরো জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে কেউ হতাহতের খবরও এখনো পাওয়া যায়নি। পরে বিস্তারিত জানাতে পারবো।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!