ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ফেসবুকে প্রেমে সাড়া দিয়ে সম্ভ্রম হারালো ১৩ বছরের কিশোরী!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৮, ২৮ ডিসেম্বর ২০২১
ফেসবুকে প্রেমে সাড়া দিয়ে সম্ভ্রম হারালো ১৩ বছরের কিশোরী!
প্রতীকী ছবি

রাজধানীর মতিঝিলের ১৩ বছরের এক কিশোরীকে প্রেমের প্রলোভনে ফেলে ধর্ষণের অভিযোগে করা মামলায় আসামি শিমুল আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।

মতিঝিল থানার ডিউটি অফিসার (এসআই) আবু জাফর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার ওই কিশোরীর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করলে পুলিশ আসামি শিমুল আহমেদকে গ্রেফতার করে।

কিশোরীর স্বজনরা অভিযোগ করে জানান, স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ে ভুক্তভোগী কিশোরী। কয়েকদিন আগে ফেসবুকের মাধ্যমে শিমুলের নামের যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়। রোববার কিশোরীর মা-বাবা বাসায় না থাকায় বেলা ১১টায় আসে ঐ যুবক। তখন কিশোরীকে ধর্ষণ করে শিমুল। বিষয় জেনে তারা থানায় মামলা করেন।

Advertisement

তারা আরো জানান, পুলিশ শারীরিক পরিক্ষা নিরিক্ষার জন্য কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নিয়ে ভর্তি করেছে। 

এ বিষয়ে মতিঝিল থানার ওসি ইয়াসির আরাফাত বলেন, এমন একটি ঘটনা ঘটেছে। থানায় একটি মামলা দায়ের হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!