বুধবার র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এসব তথ্য নিশ্চিত করে বলেন, কুমিল্লা ও রাজধানীর রামপুরা থেকে তাদের গ্রেফতার করা হয়।
তিনি বলেন, রাজধানীর রামপুরায় বাস চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার অন্যতম হোতা মনির হোসেন ও তার ৩ সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব। বাকি তিন জনের পরিচয় এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও জানান তিনি।
.png)
গত ২৯ নভেম্বর রাত পৌনে ১১টার দিকে রাজধানীর রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহনের বাসের চাপায় মাইনুদ্দিন নিহত হয়। এ ঘটনায় রাতে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এ সময় ঘাতক বাসসহ ৮ থেকে ১০টি বাসে আগুন দেওয়া হয় এবং ভাঙচুর করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হাতিরঝিল ও রামপুরা থানায় পৃথক দুটি মামলা করে।