খিলক্ষেত থানার ইন্সপেক্টর (তদন্ত) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, আলামিন নামের ঐ মোটারসাইকেল আরোহীর মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরো পড়ুন: খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় নারী নিহত
.png)
তিনি বলেন, নিহতের বাড়ি নরসিংদী মনোহরদী এলাকায়। তিনি কোনো কাজের জন্য ঢাকায় এসেছিলেন। তার পরিচিত একজনের সঙ্গে মোটরসাইকেলে করে যাওয়ার সময় খিলক্ষেত কুড়াতলী ফ্লাইওভারের নিচে তেলবাহী একটি লরি তাদের ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে বাইক চালক ভালো আছেন। ঘটনার পরপরই তেলবাহী লরি জব্দসহ চালককে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।