[ আইন-আদালত ]
খিলক্ষেতে শহিদুল হত্যায় ৩ জনের যাবজ্জীবন
ফাইল ফটো
রাজধানী খিলক্ষেতে শহিদুল ইসলাম হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা ইমরোজ ক্ষণিকা এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ৬ মাস কারাভোগের আদেশ দেন।
কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- এসএম হিরন খান, আমির হোসেন ও জাকির হোসেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে হাজির ছিলেন। রায় শেষে তাদের সাজা পরোয়ানা ইস্যু করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!