মঙ্গলবার বিকেলে নগরীর মানিকনগর এলাকায় ডিএসসিসির ৭ নম্বর ওয়ার্ডের এসটিএস উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ডিএসসিসি মেয়র বলেন, আজ আমাদের পঞ্চাশতম বর্জ্য স্থানান্তর কেন্দ্রের নির্মাণ সম্পন্ন হলো। বাকি ওয়ার্ডগুলোতেও নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। আমরা আশা করছি, আগামী জুন মাসের মধ্যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে এই কার্যক্রম সম্পন্ন হবে।
.png)
বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আধুনিকায়নে গৃহীত উদ্যোগ সম্পর্কে জানিয়ে তিনি বলেন, নতুন ও আধুনিক যান-যন্ত্রপাতি ক্রয়ের উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে আমরা আশাবাদী, এ বছরের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা একটি আধুনিক রূপ পাবে। ফলে ঢাকা শহরে উন্মুক্ত স্থানে আর বর্জ্য থাকবে না। আমরা উন্মুক্ত বর্জ্য থেকে ঢাকাবাসীকে মুক্ত করতে পারবো।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর সিতওয়াত নাঈম, সচিব আকরামুজ্জামান, ৫ নম্বর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন সরকার প্রমুখ।