[ রাজধানী ]
গভীর রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন মেয়র আতিক
শীতার্তের গায়ে কম্বল জড়িয়ে দিচ্ছেন মেয়র আতিক (ছবি: সংগৃহীত)
ঘড়ির কাটা তখন রাত সাড়ে ১২ টা। শীতের আধিপত্যটা একটু বেশিই। রাজধানীর উত্তরা মডেল টাউন এলাকায় শুয়ে পড়েছেন নিম্নআয়ের মানুষগুলো। হঠাৎ করেই ঐ এলাকায় হাজির হন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। এ সময় তিনি রাস্তায় শুয়ে থাকা শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দেন তিনি।
শুক্রবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে কম্বল বিতরণের সময় মেয়র আতিকের সঙ্গে থাকা এক ব্যক্তি বিষয়টি ফেসবুকে লাইভ প্রচার করেন। তাতে দেখা গেছে, বিপুল সংখ্যক ছিন্নমূল, উদ্বাস্তু ও শীতার্ত মানুষের মধ্যে নিজ হাতে তিনি কম্বল বিতরণ করছেন মেয়র আতিক। প্রতিটি মানুষের গায়ে মেয়রকে নিজ হাতে কম্বল জড়িয়ে দিতে দেখা গেছে।

.png)
মেয়রের হাত থেকে কম্বল পেয়ে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে ছিন্নমূল মানুষদের।
আরো পড়ুন: ঘাতক ট্রাক কেড়ে নিল প্রাণ, ফিরতে দিল না বাড়ি
আতিকুল ইসলাম বলেন, ‘শীতে যারা রাস্তায় কষ্ট করছে তাদের পাশে দাঁড়াতে হবে। সামনের দিনগুলো শীতার্তদের মাঝে উঞ্চতা বিলিয়ে দিতে আরও কাজ করবো। ডিএনসিসি এলাকার একটা মানুষও যাতে শীতে কষ্ট না পায় সে চেষ্টাই করে যাবো।'
ডেইলি-বাংলাদেশ/আরএডি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!