ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার রাত পৌনে ১২টায় আগুনের সূত্রপাত হয়।
আরো পড়ুন: স্পাইডার-ম্যান কমিকের এক পৃষ্ঠা বিক্রি হলো ২৯ কোটি টাকায়!
.png)
তিনি বলেন, শ্যামপুরে একটি সাততলা ভবনের চতুর্থ তলায় আলম গার্মেন্টসে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথমে পাঁচটি ইউনিট ও পরে আরো দুটি ইউনিট যোগ দেয়।
এদিকে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
আরো পড়ুন: প্রীতির শেষ বিদায়ে সঙ্গী হলো গায়ে হলুদের নতুন শাড়ি
এর আগে, রাজধানীর তুরাগ থানার বাউনিয়ায় একটি ইজিবাইক তৈরির কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে
গত ৬ জানুয়ারি দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার। পরে আগুন নিয়ন্ত্রণে আসে।