বুধবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মঠের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল মাদারীপুর সদর উপজেলার ডিগ্রি খোয়াজপুর গ্রামের খালেক ফরাজির ছেলে।
আহতরা হলেন- খোয়াজপুর গ্রামের রাজ্জাক মালতের ছেলে আলামিন, একই এলাকার মজিদ খানের ছেলে রকিব, আয়নাল খানের ছেলে রিয়াজ, কালু ফকিরের ছেলে রাসেল, মোশারফ মালতের ছেলে আজিজসহ ১০ জন।
.png)
স্থানীয়রা জানায়, মাদারীপুর শহর থেকে খোয়াজপুরের দিকে যাচ্ছিল অটোরিকশাটি। মঠের বাজার এলাকায় পৌঁছালে অটোরিকশাটিকে ধাক্কা দেয় দিদার পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই চালক কামাল নিহত হন। আহত হন আরো ১০ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
এদিকে, ঘটনার পরই বাসে আগুন দেন বিক্ষুব্ধরা। এতে প্রায় এক ঘণ্টা মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও ফায়ার সার্ভিস।
মাদারীপুর সদর থানায় ওসি কামরুল হাসান মিয়া জানান, বাসের ধাক্কায় একজন নিহত হন। এরপর বাসটিতে আগুন ধরিয়ে দেন উত্তেজিত জনতা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়। ঘাতক বাসটিকে উদ্ধার করা হয়েছে।