মঙ্গলবার (১১ জানুয়ারী) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, কর্ণাটকের হাভেরি জেলায় বায়াদগি তালুকের হেদিগোন্দা গ্রামে কানাড়া ব্যাংকের একটি শাখায় গত শনিবার রাতে এ ঘটনা ঘটানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম ওয়াসিম হযরতসাব মোল্লাহ। বয়স ৩৩ বছর।
আরো পড়ুন>> মন্দিরে মানুষের কাটা মুণ্ডু!
.png)
পুলিশ জানায়, ব্যাংকটির ওই শাখায় ঋণের জন্য আবেদন করেছিলেন ওয়াসিম। তবে ব্যাংক কর্তৃপক্ষ প্রয়োজনীয় নথিপত্র যাচাই-বাছাইয়ের পর গত শনিবার তার সেই আবেদন বাতিল করে দেয়। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। প্রত্যাখ্যানের প্রতিশোধ নিতে রাতের আঁধারে পেট্রল নিয়ে ব্যাংকটিতে ফিরে আসেন ওয়াসিম। এরপর জানালা দিয়ে হাত গলিয়ে তা ভবনের ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে আগুন ধরিয়ে দেন তিনি।
আরো পড়ুন>> আফগানিস্তানে মর্টার শেল বিস্ফোরণে ৯ শিশু নিহত
এই ঘটনায় প্রায় ১৬ লাখ রুপির ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছে ব্যাংকটির কর্তৃপক্ষ। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ব্যাংকটির কাউন্টার ও কেবিন—দুই জায়গাই আগুনে পুড়েছে। পাঁচটি কম্পিউটার, সিসিটিভি সিস্টেম, স্ক্যানার, ফ্যান, প্রিন্টারসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী এবং কিছু আসবাব ও নথিপত্র পুড়ে ছাই হয়েছে। তবে ব্যাংকটিতে থাকা নগদ অর্থ আগুনে পোড়েনি।
অগ্নিকাণ্ডের পরপরই দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওয়াসিম। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করেন। পরে পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৩৬, ৪৭৭ ও ৪৩৫ ধারা মোতাবেক অভিযোগ আনা হয়েছে। এই ঘটনার তদন্ত চলছে।