ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল পরিচ্ছন্নতাকর্মীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৮, ২৩ জানুয়ারি ২০২২
সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল পরিচ্ছন্নতাকর্মীর
ফাইল ছবি

রাজধানীর মহাখালীতে ময়লার গাড়ির ধাক্কায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) এক পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু হয়েছে। তার নাম শিখা রানী ভরানী (৫৫)।

রোববার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিখা রানী ভরানী পরিবার নিয়ে মহাখালী সাততলা বস্তি এলাকায় থাকতেন।

আরো পড়ুন: এক বিটকয়েনের দাম ৩৫ লাখ!

Advertisement

তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম ডেইলি বাংলাদেশকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মধ্যরাতে মহাখালীর জাহাঙ্গীর গেটের সামনে মহাখালী ফ্লাইওভারের মুখে রাস্তায় ঝাড়ু দিচ্ছিলেন এক পরিচ্ছন্নতাকর্মী। ফ্লাইওভারের ওপর থেকে জাহাঙ্গীর গেটগামী সাদা রঙের একটি ময়লার গাড়ি ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আরো পড়ুন: কাঁদলেন পরী, ছায়া হলেন রাজ

তিনি আরো বলেন, চাপা দিয়েই ময়লার গাড়িটি পালিয়ে যায়। গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে।

সুরতহাল প্রতিবেদন শেষে নিহতের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেখানে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!