ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঢাবি এলাকায় বাক্সে মিলল দুই নবজাতকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪২, ১৩ ফেব্রুয়ারি ২০২২
ঢাবি এলাকায় বাক্সে মিলল দুই নবজাতকের মরদেহ
ছবি প্রতীকী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বিপরীতে সোহরাওয়ার্দী উদ্যানে ছবির হাট এলাকা থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার সকাল সাড়ে ৮টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে একটি বক্স থেকে শিশুদের মরদেহ উদ্ধার করা হয়। 

শাহবাগ থানার এসআই মো. শাহাবুদ্দিন গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, আমরা ফুটপাতের ওপর পরিত্যক্ত অবস্থায় দুই নবজাতকের মরদেহ উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।

Advertisement

এসআই বলেন, তাদের মরদেহ কারা ফেলে গেছে, তা এখনও জানা যায়নি। আলামত হিসেবে ককশিটের বাক্স আর বাচ্চা দুটিকে মুড়িয়ে রাখা কাপড় সংগ্রহ করা হয়েছে।

 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!