[ দেশজুড়ে ]
বরিশালে মিলল পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ
ফাইল ছবি
বরিশালে পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মেহেন্দিগঞ্জ পৌরসভার ১ নম্বর চরহোগলা ওয়ার্ডের জামাইপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।
আরো পড়ুন: দুই লাখ টাকা-স্বর্ণালংকার নিয়ে গৃহবধূ উধাও
.png)
তিনি জানান, স্থানীয়দের খবরে দুপুরে জামাইপাড়ার মহিলা মাদরাসা এলাকা থেকে আনুমানিক দুদিন বয়সী নবজাতকের মরদেহটি উদ্ধার করে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!