ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত দিপুর খালাতো ভাই মাহবুব বলেন, ভালোবাসা দিবস উপলক্ষে ফুলের ব্যবসা করতে চেয়েছিলেন তিনি। এজন্য সকালে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকা থেকে শাহবাগ যাচ্ছিলেন দিপু। মৎস্য ভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে এক পথচারী তার মোবাইল ফোন থেকে আমাদের বিষয়টি জানান। আমরা গিয়ে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আনারপরে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টায় দিপু মারা যান।
.png)
তিনি আরো বলেন, দিপু পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। বর্তমানে যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকার মৃধাবাড়ি নানির বাড়িতে থাকতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, সকালে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় এক যুবক আহত হয়ে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বর্তমানে তার মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানাকে অবগত করা হয়েছে।