ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

তেলের দাম বেশি রাখায় যাত্রাবাড়ীতে দোকান সিলগালা, জরিমানা 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৬, ৫ মার্চ ২০২২
তেলের দাম বেশি রাখায় যাত্রাবাড়ীতে দোকান সিলগালা, জরিমানা 
ফাইল ছবি

ভোজ্যতেল সয়াবিন গোপনে মজুদ এবং অতিরিক্ত দামে বিক্রির দায়ে রাজধানীর যাত্রাবাড়ীর ডিলারের দোকান আবুল খায়ের ট্রেডার্সকে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৬০ ব্যারেল ভোজ্যতেল উদ্ধার ও ২ লাখ টাকা জরিমানা করা হয়।

শনিবার দুপুরে অভিযান চালায় বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের যৌথ ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

ভোক্তা অধিকার অধিদফতরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারবলেন, কারসাজি করে প্রতি লিটারে বেশি টাকা রাখা হচ্ছে। তাদের কারসাজির কারণে তেলের দাম বেড়ে যাচ্ছে। এ বিষয়ে আমরা তথ্য নিচ্ছি। অসাধুতা করলে ছাড় দেওয়া হবে না।

বাণিজ্য মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেওয়া উপসচিব মো. আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, দুজন কর্মকর্তাকে পাইকারি বিক্রেতা আবুল খায়ের ট্রেডার্স নামে প্রতিষ্ঠানে পাঠিয়েছিলাম। তাদের কাছে প্রথমে সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৭৬ টাকা চান। দর কষাকষির এক পর্যায়ে এ ডিলার ১৭৩ টাকায় দিতে রাজি হন।

তিনি বলেন, সবার খোঁজ খবর নেওয়া হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!