ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শেওড়াপাড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৯, ২৭ মার্চ ২০২২
শেওড়াপাড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত চিকিৎসক
বুলবুল হোসেন- ফাইল ফটো

রাজধানীর শেওড়াপাড়ায় সড়কে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বুলবুল হোসেন (৩৪) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন। 

রোববার ভোর সাড়ে ৫টার দিকে শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বুলবুল হোসেন একজন ডেন্টিস্ট ছিলেন।

পুলিশ জানায়, ছিনতাইকারী ছুরিকাঘাত করলে টাকা-পয়সা ও মোবাইলফোন নিয়ে যাওয়ার কথা, কিন্তু তা নেয়নি। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।

Advertisement

পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ স ম মাহাতাব উদ্দিন বলেন, ডা. বুলবুল রোববার ভোর সাড়ে ৫টার দিকে শেওড়াপাড়ার বাসা থেকে নোয়াখালীর উদ্দেশে বের হন। 

আরো পড়ুন>>> পুতিন ‘কসাই’, তাকে ক্ষমতা থেকে সরে যেতে হবে: বাইডেন

তিনি আরো বলেন, ঐ চিকিসকের উরুতে ছুরিকাঘাত করা হয়েছে। তার কাছে টাকা-পয়সা, মোবাইল ছিল। সেগুলো সেভাবেই রয়েছে।

মিরপুর মডেল থানার ওসি মো. মোস্তাজিরুর রহমান বলেন, চিকিৎসকের কাছে থাকা ১২ হাজার টাকা ও মোবাইল ফোন নেয়নি ঘাতক। ছুরিকাঘাতের পর ঐ চিকিৎসককে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলেও অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!