ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেনে এখন পর্যন্ত ৭ রুশ জেনারেল নিহত: পশ্চিমা কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:১৭, ২৬ মার্চ ২০২২
ইউক্রেনে এখন পর্যন্ত ৭ রুশ জেনারেল নিহত: পশ্চিমা কর্মকর্তা
ছবি: সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার চলমান অভিযানে ৭ জন রুশ জেনারেল নিহত হয়েছেন। নিহত জেনারেলদের মধ্যে ৬ জন রুশ এবং ১ জন চেচেন বলে জানিয়েছে পশ্চিমা কর্মকর্তা। এছাড়া এক জেনারেল বরখাস্তও হয়েছেন।

শনিবার বার্তাসংস্থা এএফপিকে পশ্চিমা এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তার নাম-পরিচয় এবং তিনি কোন দেশের প্রতিরক্ষা বাহিনীতে আছেন প্রতিবেদনে সেসব গোপন রেখেছে সংবাদমাধ্যম এএফপি।

পশ্চিমা ওই কর্মকর্তা বলছেন, সম্প্রতি রাশিয়ার ৪৯ কমবাইন্ড আর্মস আর্মির কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ইয়াকভ রেজানসতেভ নিহত হয়েছেন।

Advertisement

আরো পড়ুন:  ইউক্রেনে পৌঁছেছে সহস্রাধিক জার্মান ক্ষেপণাস্ত্র

তিনি আরো বলেন, এক সপ্তাহ আগে রাশিয়ার ষষ্ঠ কমবাইন্ড আর্মস আর্মির কমান্ডার জেনারেল ভ্লাইসলেভ ইয়েরশভকে বরখাস্ত করেছে ক্রেমলিন। প্রতিবেশী দেশ ইউক্রেনে এক মাসব্যাপী অভিযানে বেশি ক্ষয়ক্ষতি ও নীতিগত ব্যর্থতার কারণে ওই জেনারেলকে বরখাস্ত করা হয়েছে। অন্য যেসব জেনারেল নিহত হয়েছেন, তাদের মধ্যে একজন হলেন চেচেন বিশেষ বাহিনীর জেনারেল মেগোমড তুশায়েভ। তাকে পুতিন ইউক্রেন যুদ্ধে নিয়োগ করেছিলেন।

শুক্রবার ক্রেমলিন দাবি করে, ইউক্রেন যুদ্ধে ১ হাজার ৩০০ সেনা নিহত হয়েছেন। তবে পশ্চিমা কর্মকর্তারা বলছেন, এই সংখ্যা চার থেকে পাঁচ গুণ বেশি।

পশ্চিমা ওই কর্মকর্তা বলেন, এক মাসের অভিযানের পর ছয় ভাগের এক ভাগ অঞ্চলে রাশিয়ার সেনাবাহিনীর অভিযান সফল হচ্ছে না। রুশ বাহিনী নৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে। পাশাপাশি উল্লেখযোগ্যসংখ্যক রুশ সেনা মানসিকভাবে ভেঙে পড়েছে বলে তিনি দাবি করেন। এএফপিকে এ সম্পর্কে তিনি বলেন, তারা ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছে এবং বুঝতে পেরেছে যে ভিমরুলের চাকে ঢিল ছুড়েছে রাশিয়া।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: ইউক্রেন
লিংক সফলভাবে কপি হয়েছে!