ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ঐ ব্যক্তির নাম মো. বোরহান উদ্দিন (৪২)।
এ ঘটনায় ওই ভুক্তভোগী নারী বোরহান উদ্দিনের বিরুদ্ধে ডেমরা থানায় গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনসহ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
.png)
আরো পড়ুন>>> লন্ডনে নিজ বাসায় ব্রিটিশ বাংলাদেশি নারী খুন
এতে অভিযোগ করা হয়েছে, বোরহান উদ্দিন তার সাবেক স্ত্রীর নামে ফেসবুকে ২টি ভুয়া আইডি খোলে। পরে সেখানে অশ্লীল ভিডিও প্রচার ও ছবি ভাইরাল করে লিংক ভুক্তভোগীর আত্মীয়স্বজনসহ পরিচিতিদের কাছে পাঠিয়েছে।
ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, প্রায় দুই বছর আগে বোরহান উদ্দিনের সঙ্গে বিয়ে হয় মেয়েটির। সাংসারিকভাবে তাদের বনিবনা না হওয়ায় ৪ মাস পরই তালাক সম্পন্ন হয়। এদিকে বোরহান মেয়েটির অজান্তে তাদের মধ্যে শারীরিক কিছু অশ্লীল ভিডিও ধারণ করে রেখেছিল, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ২টি ফেসবুক আইডির মাধ্যমে ভাইরাল করেছে। মামলার প্রেক্ষিতে দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
ওসি আরো বলেন, গত ২৬ মার্চ রাতে এ বিষয়ে মেয়েটি জানতে পেরে বোরহানকে নিষেধ করলে, সে ভুক্তভোগীকে কুপ্রস্তাব দেয়।
এদিকে ঐ প্রস্তাব প্রত্যাখ্যান করায় বোরহান মেয়েটির ছোটবোনের অশ্লীল ছবি তৈরি করেও ফেসবুকে ভাইরাল করে মানহানিকর নানা হুমকি-ধমকি দিয়ে আসছে।
পাশাপাশি বিভিন্ন ধরনের অশ্লীল ম্যাসেজ প্রদানের মাধ্যমে ভুক্তভোগীসহ তার পরিবারের মানহানি করে আসছে।