ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বিশ্ব অটিজম দিবসে নহরের ভিন্নধর্মী আয়োজন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩৩, ২ এপ্রিল ২০২২
বিশ্ব অটিজম দিবসে নহরের ভিন্নধর্মী আয়োজন
ছবি: সংগৃহীত

বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে ভিন্নধর্মী আয়োজনের উদ্যোগ নেয় নহর ইনিশিয়েটিভ। অটিজম নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে মোবাইল সাংবাদিকতায় পেশাদার সাংবাদিকদের অংশগ্রহণে গণসাক্ষরতা অভিযান ও র‍্যালির আয়োজন করে তারা।

শনিবার রাজধানীর মালিবাগে গণসাক্ষরতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত হয়। মোবাইল সাংবাদিকেরা প্রথমবারের মতো এমন ব্যাতিক্রমী আয়োজনে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। এসময় সাংবাদিক ছাড়াও কল্যাণী ইনক্লুসিভ স্কুল এর সম্মানিত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশগ্রহণ করেন।

নহর ইনিশিয়েটিভ-এর ফাউন্ডার ও সিইও ফারিদ খান বলেন, আমি মনে করি তারুণ্যের শক্তি এবং অভিজ্ঞদের দিক নির্দেশনা এই দুইয়ের মেলবন্ধন করে অটিজম বৈশিষ্ট্যে সম্পন্ন শিশু বা ব্যাক্তি ও তাদের পরিবারের সুরক্ষায় সচেতনতার কার্যক্রম আরো বাড়াতে হবে।

Advertisement

নহর ইনিশিয়েটিভ এর সিসিও শাহেদ সেলিম এ বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ও সহানুভূতির সঙ্গে এগিয়ে আসার আহবান জানান।

‘এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যাক্তির প্রতিভা বিকশিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশে আজ উদযাপিত হচ্ছে ১৫ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস।
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!