ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর যেসব এলাকায় ডায়রিয়ার প্রকোপ বেশি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৮, ৩ এপ্রিল ২০২২
রাজধানীর যেসব এলাকায় ডায়রিয়ার প্রকোপ বেশি
ফাইল ফটো

প্রকৃতিতে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাড়ছে গরমের তীব্রতা। একই সঙ্গে বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যাও। আর ঢাকায় এর প্রকাপ সবচেয়ে বেশি।

এদিকে রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ (আইসিডিডিআরবি) হাসপাতাল কর্তৃপক্ষকে।

আইসিডিডিআরবি সূত্রে জানা গেছে, রাজধানীর যাত্রাবাড়ী, দক্ষিণখান, বাসাবো, কদমতলী ও মোহাম্মদপুর এলাকার মানুষ বেশি ভর্তি হচ্ছেন। এছাড়া সায়েদাবাদ, শনিরআখড়া, কামরাঙ্গীরচর, মিরপুর, বাড্ডা, উত্তরখান, উত্তরা ও রাজধানীর পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ, গাজীপুর, কেরানীগঞ্জ এলাকা থেকেও রোগী আসছেন।

Advertisement

আরো পড়ুন>>> রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৪, মামলা ৩০

আইসিডিডিআরবি'র হাসপাতাল শাখার প্রধান ডা. বাহারুল আলম বলেন, হাসপাতালটিতে গত ১৬ মার্চ থেকে ২ এপ্রিল বিকেল পর্যন্ত ২১ হাজার ৩ জন রোগী ভর্তি হয়েছেন।

ভর্তি রোগীদের মধ্যে ১৮ বছরের রোগী বেশি। তাদের মধ্যে তীব্র পানিশূন্যতা লক্ষ্য করা যাচ্ছে। তীব্র গরমে অস্বাস্থ্যকর খাবার ও অনিরাপদ পানীয় পান করার ফলে ডায়রিয়ার তীব্রতা বেড়েছে।

চিকিৎসকরা বলছেন, গরমে জীবাণু বেশিক্ষণ বেঁচে থাকে। তাছাড়া অনেকেই অনিরাপদ পানি পান করেন। এতে ডায়েরিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই বাইরের কোনো খাবারের পাশাপাশি যেখান-সেখান থেকে পানি খাওয়া যাবে না।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!