[ দেশজুড়ে ]
ঝালকাঠিতে হঠাৎ বেড়েছে ডায়রিয়ার প্রকোপ
ছবি: ডেইলি বাংলাদেশ
ঝালকাঠিতে ডায়রিয়ায় আক্রান্তের হার আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। প্রতিদিন আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে শিশু, বৃদ্ধসহ বহু মানুষ। ঋতু পরিবর্তনের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে ধারণা চিকিৎসকদের।
বুধবার (৩০ মার্চ) সকালে জেলা সদর হাসপাতালে গিয়ে জানা গেছে, গত এক সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছে শতাধিক মানুষ। এদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। হঠাৎ রোগী বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ। দেখা দিয়েছে শয্যা সংকট।
ঝালকাঠি সদর হাসপাতালের তথ্যমতে, গত ১ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৪০৯ জন রোগী। প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫ জন ডায়রিয়ার রোগী চিকিৎসা নিচ্ছেন।
.png)
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী আমেনা খাতুন বলেন, আমি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এখানে এসে ভর্তি হয়েছি। তিনদিন ধরে আমি অসুস্থ। প্রথম এসে বেড পায়নি। মেঝেতে চিকিৎসা নিয়েছি।
ঝালকাঠি সদর হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট ডা. আবুয়াল হাসান বলেন, প্রচন্ড গরম এবং মানুষজন বাইরের খাবার বেশি খাওয়ায় ডায়রিয়াজনিত রোগ বৃদ্ধি পাচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!