নিহত স্বপন খান সদর উপজেলার দোগলচিড়া গ্রামের আলো খানের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক। দুর্ঘটনাকবলিত অটোরিকশায় তিনি যাত্রী হিসেবে ছিলেন।
এ ঘটনার পরপরই এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের শান্ত করে সড়ক থেকে সরিয়ে দেন।
.png)
আরো পড়ুন: সাভারে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
পুলিশ ও স্থানীয়রা জানায়, নবগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী অটোরিকশা উদচড়া প্রাইমারি স্কুলের সামনে এলে বিপরীতগামী একটি যাত্রীবাহী ম্যাজিক গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার যাত্রী স্বপন খান। দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ আরো পাঁচ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। স্বপনের লাশ সদর উপজেলার গাবারামচন্দ্রপুর ইউনিয়নের দোগলচিড়া গ্রামের বাড়িতে নিয়ে যান স্বজনরা।
ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় স্বপনের লাশ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।