প্রতিবেদনে বলা হয়, এক বছরে চৌদ্দগ্রামে আত্মহত্যা করা ১৬ জনের বয়স ২৭-৩৩ বছর। এসব আত্মহত্যার বেশিরভাগই পারিবারিক কলহে।
এছাড়া ঐ উপজেলার ৪৪ কিলোমিটার মহাসড়কে এক বছরে ২৮টি সড়ক দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ৪ জন নারী ও পুরুষ ২৫ জন। সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়, দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং পথচারীদের রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ ব্যবহার না করা।
.png)
মিয়াবাজার হাইওয়ে থানার ওসি জাকির হোসেন বলেন, মহাসড়কে বেপরোয়া গতিতে গাড়ি চলাচলের বিরুদ্ধে এরই মধ্যে হাইওয়ে পুলিশ অভিযান ও জেল-জরিমানা শুরু করেছে। ফুটওভার ব্রিজ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধি করতে পুলিশ ব্যাপক প্রচারণা চালিয়েছে। জনসাধারণ এবং গাড়ি চালকদেরকে ট্রাফিক আইন মেনে চলতে হবে।
চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, আমাদের দেশে অধিকাংশ আত্মহত্যার ঘটনা ঘটে পারিবারিক কলহের কারণে। পারিবারিক কলহগুলো মীমাংসা করা হলে আত্মহত্যার হার কমে আসবে।