[ আন্তর্জাতিক ]
নকল ধরা পড়ায় বহিষ্কার, ছাদ থেকে লাফিয়ে ছাত্রীর আত্মহত্যা
ছবি: এস ভাবিয়া
পরীক্ষায় নকল করার অভিযোগে এস ভাবিয়া নামে ১৯ বছর বয়সী এক ছাত্রীকে বহিষ্কার করে ভারতের বেঙ্গালুরের একটি কলেজ কর্তৃপক্ষ। বহিষ্কারের অপমানে কয়েক ঘণ্টার মধ্যেই ওই ছাত্রী ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন।
কর্তৃপক্ষের ভাষ্য, তারা ভাবিয়াকে তেমন কোনো অপমান করেনি, তাকে শুধু ইতিবাচক পরামর্শ দেওয়া হয়েছে।
আরো পড়ুন>> যুদ্ধের ময়দানে বিয়ে সারলেন ইউক্রেনীয় দুই সেনা
.png)
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার (৫ মার্চ) সকালে পরীক্ষা দিতে কলেজে যায় ভাবিয়া। পরীক্ষা শুরু হওয়ার পর হলে দায়িত্বরত শিক্ষকরা দুপুর পৌনে ৩টার দিকে ভাবিয়াকে নকল করা অবস্থায় আটক করে। পরে তাকে হল থেকে বের করে দেওয়া হয়। বিকেল সোয়া ৩টার দিকে ভাবিয়া কলেজ থেকে বের হয়ে কলেজ থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে জীবরনগরের কাছে অবস্থিত একটি ভবনের ছাদে ওঠেন এবং বিকেল সাড়ে ৪টার দিকে সেখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাবিয়ার লাশ উদ্ধার করে।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!