ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের দু’মাস পর সাবেক প্রেমিকার ফোন, ঘরে বউ রেখে প্রেমিকের আত্মহত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩১, ৬ মার্চ ২০২২
বিয়ের দু’মাস পর সাবেক প্রেমিকার ফোন, ঘরে বউ রেখে প্রেমিকের আত্মহত্যা
ফাইল ছবি

মানিকগঞ্জের ঘিওরে সাবেক প্রেমিকার ফোন পেয়ে প্রেমিক সাব্বিরুল ইসলাম শিপন নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার দিবাগত রাতে ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামে ঘটনাটি ঘটে।

মৃত প্রেমিক শিপন ওই গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

নিহতের ভাগ্নে আলমাছ আলী জানান, সাবিরুল ইসলাম পেশায় একজন চাকরিজীবী। সোনিয়া নামে এক মেয়ের সঙ্গে তার দীর্ঘদিন ধরে  প্রেমের সম্পর্ক ছিল। গত জানুয়ারি মাসে সাবিরুল বিয়ে করেন। এতে প্রেমিকার সঙ্গে তার বিভিন্ন সময় ফোনে কথা-কাটাকাটি হয়। রোববার রাত আনুমানিক সোয়া ১২টার দিকে সোনিয়ার ফোন এলে সাবিরুল তার বউকে ঘরে একা রেখে বেরিয়ে যান।

Advertisement

আরো পড়ুন: দরজা ভেঙে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, নারীসহ গ্রেফতার ২

সকালে পাশের জমিতে কাজ করতে আসা শ্রমিকরা তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে নিহতের বাড়িতে খবর দেন। পরে নিহতের বড় ভাই ঘটনাস্থলে যান। সেখানে শিপনকে গলায় ডিসের তার পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

এ বিষয়ে ঘিওর থানার ওসি মো. রিয়াজ উদ্দিন জানান, বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে এসআই সেলিমুজ্জামানকে পাঠানো হয়েছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটা অপমৃত্যু মামলার প্রস্ততি চলছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!