রাজধানীর কলাবাগানের ফ্রি স্কুল স্ট্রিট এলাকা থেকে ক্ষত-বিক্ষত অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাতে মরদেহ উদ্ধার করে কলাবাগান থানা-পুলিশ। থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শওকত মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
তিনি বলেন, নিহতের ডান চোখের উপরে কাটা দাগ, কপালে কাটা দাগ, ডান হাত ভাঙা, নাক থ্যাঁতলানো এবং শরীরের বিভিন্ন জায়গায় কাটা দাগ আছে।
এসআই) মোহাম্মদ শওকত বলেন, আমরা রাতে খবর পাই ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পাশে এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় পাই। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তার শরীরের জখম দেখে এখনই মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।