সোমবার (১১ এপ্রিল) সকালে উপজেলার রূপনাই গ্রামে নেপিয়ার ঘাসের একটি ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মানিক শীল একই উপজেলার শিবপুর গ্রামের গজেন শীলের ছেলে। তিনি স্থানীয় বাজারে নাপিতের কাজ করতেন।
এনায়েতপুর থানার ওসি আনিসুর রহমান জানান, শনিবার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি মানিক শীল। সোমবার সকালে ঘাস ক্ষেতে মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে।
.png)