[ দেশজুড়ে ]
পুকুরে ভেসে উঠল দুই বন্ধুর মরদেহ
পুকুর (ফাইল ছবি)
লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সদর উপজেলা মধ্য চররমনী মোহন এলাকায় সোমবার দুপুর ২টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতদের একজন ইয়াছিন আরাফাত। ৫ বছরের আরাফাত স্থানীয় শরীফ হোসেনের ছেলে। অপরজন আবুল কালামের ৫ বছরের ছেলে পিয়াম হোসেন। তারা প্রতিবেশী ও দুই বন্ধু ছিল।
স্থানীয়দের বরাতে সদর থানার ওসি জসিম উদ্দিন জানান, দুপুরে উঠানে খেলছিল আরাফাত ও পিয়াম। এক সময় তাদের সেখানে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে দুজনের মরদেহ ভাসতে দেখে লোকজন। উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
.png)
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুইজনের মৃত্যু হয়েছিল।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
লক্ষ্মীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!