ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পানিতে ডুবে পাগলের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৬, ৯ জানুয়ারি ২০২২
পানিতে ডুবে পাগলের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীর বাঘায় পানিতে ডুবে সবুজ আলী (২৮) নামে এক পাগলের মৃত্যু হয়েছে। রোববার (৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ঝিনা ইটভাটা এলাকার মোস্তাকীন আলীর পুকুরে ডুবে তার মৃত্যু হয়। সবুজ আলী বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউপির চকমাহাপুর গ্রামের রহিদুল ইসলামের ছেলে।

জানা গেছে, পাগলামীর কারণে সবুজকে দীর্ঘদিন শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। পরিবারের কাছে কান্নাকাটির কারণে তাকে কিছুদিন থেকে ছেড়ে দিয়ে রাখা হয়েছে। সারাদিন বিভিন্ন এলাকায় ঘুরাফেরা করে সন্ধ্যার দিকে বাড়ি ফিরে। রোববার বিকেলে আড়ানী রেল স্টেশন বাজার থেকে পায়ে হেঁটে নিজ বাড়ি ফিরছিল। পথে মোস্তাকিনের পুকুর পাড়ে মাছ পাহারা দেওয়া ঘরে আগুন জালিয়ে দিয়ে পুকুরে ঝাপ দেয়। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু সবুজ আলীকে পাওয়া যাচ্ছিলনা। পরে বাঘা ফায়ার সার্ভিসের একটি দল এসে পুকুর থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে।

আরো পড়ুন >>> পাখির নিরাপদ আবাসন দেখতে রাজশাহীতে যুক্তরাষ্ট্রের নাগরিক

Advertisement

সবুজ আলীর ছোট ভাই পারভেজ আলী বলেন, সবুজকে দীর্ঘদিন শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। আমাদের কাছে কান্নাকাটির কারণে তাকে কিছুদিন থেকে ছেড়ে দিয়ে রাখা হয়েছিল। এ ধনের ঘটনা ঘটবে জানতে পারিনি।

এ বিষয়ে আড়ানী ইউপির ২ নম্বর ওয়ার্ডের ঝিনা গ্রামের মেম্বার মাসুদ রানা বলেন, সবুজ আলী একজন পাগল। তাকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বাঘা থানার এসআই প্রজ্ঞাময় মণ্ডল বলেন, তার মাথায় সমস্যা ছিল। তারপরও বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!