ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গ্যাংলিডারের সাক্ষাৎকার নিতে গিয়ে গুলিতে প্রাণ গেল দুই সাংবাদিকের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:২৭, ৭ জানুয়ারি ২০২২
গ্যাংলিডারের সাক্ষাৎকার নিতে গিয়ে গুলিতে প্রাণ গেল দুই সাংবাদিকের
ছবি: অ্যামাডি জন ওয়েসলি ও উইলগুয়েন্স লুইসাইন্ট

ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র হাইতিতে একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের প্রধানের (গ্যাংলিডার) সাক্ষাৎকার নিতে যাওয়া দুই সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে প্রতিদ্বন্দ্বী দলের সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দেশটির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের লেবোল টুয়েলভ এলাকায় এ ঘটনা ঘটে। যে এলাকায় দুই সাংবাদিক নিহত হয়েছেন, তার নিয়ন্ত্রণ নিয়ে একাধিক গ্যাংয়ের মধ্যে লড়াই চলছে।

আরো পড়ুন>> কাজাখস্তানে বিক্ষোভকারীদের ‘দেখা মাত্র’ গুলি করার নির্দেশ

Advertisement

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তিনজন সাংবাদিকের একটি দল একজন গ্যাং লিডারের সাক্ষাৎকার নিতে গেলে প্রতিদ্বন্দ্বী সন্ত্রাসী গ্রুপ তাদের ওপর প্রকাশ্যে গুলি চালায়। এতে যে দুই সাংবাদিক নিহত হন তাদের একজনের নাম অ্যামাডি জন ওয়েসলি। তিনি মন্ট্রিল ভিত্তিক রেডিও স্টেশন একুইট এফএম-এর সাংবাদিক। অন্যজন স্থানীয় সাংবাদিক উইলগুয়েন্স লুইসাইন্ট।

অপর সাংবাদিক পালিয়ে প্রাণে বেঁচে গেছেন। তার নাম-পরিচয় নিশ্চিত হতে পারেনি রয়টার্স।

অ্যামাডি জন ওয়েসলিকে সন্ত্রাসীরা বর্বরভাবে হত্যা করেছে বলে একুইট এফএম এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে।

প্রসঙ্গত, গত বছর (২০২১ সাল) বিশ্বে ৪৫ জন সাংবাদিক নিহত হয়েছেন। আন্তর্জাতিক ওয়াচডগ সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টের (আইএফজে) তথ্য অনুযায়ী, ২০২১ সালে বিশ্বে সর্বোচ্চ সংখ্যক সাংবাদিক নিহত হয়েছেন আফগানিস্তানে- ৯ জন। এছাড়া আফগানিস্তানের প্রতিবেশীদেশ পাকিস্তানে ৩ জন, ভারতে ৪ জন ও মেক্সিকোতে ৮ জন সাংবাদিক নিহত হয়েছেন।

আরো পড়ুন>> এক ফ্লাইটে শতাধিক যাত্রীর করোনা শনাক্ত

বৈশ্বিক অঞ্চলের হিসেবে ২০২১ সালে সবচেয়ে বেশি সাংবাদিক নিহতের ঘটনা ঘটেছে এশিয়া প্যাসিফিক অঞ্চলে। আইএফজের বিবৃতিতে বলা হয়েছে, বিগত বছর এই অঞলে নিহত হয়েছেন ২০ জন সাংবাদিক।

এছাড়া বিগত বছর আমেরিকা অঞ্চলে ১০ জন ও আফ্রিকা মহাদেশে ৮ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। একই সময়ে ইউরোপে নিহত হয়েছেন ৬ জন সাংবাদিক ও মধ্যপ্রাচ্যে হত্যার শিকার হয়েছেন ১ জন।

২০২১ সালে বিশ্বজুড়ে কারাবরণ করতে হয়েছে ২৯৩ জন সংবাদকর্মীকে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!