মঙ্গলবার (৪ জানুয়ারি) মারিও অ্যান্টোনিও প্যালাসিওস নামে ওই ব্যক্তিকে আদালতে হাজির করা হয়।
মার্কিন বিচার বিভাগ বলছে, প্যালাসিওস ময়েসকে অপহরণ বা হত্যার পরিকল্পনার সাথে যুক্ত ছিলেন।
.png)
এ ঘটনায় অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগে প্যালাসিওসের সাথে আরও ২০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তারা সবাই যুক্তরাষ্ট্র ও হাইতির দ্বৈত নাগরিকত্বের অধিকারী।
অভিযোগে বলা হয়েছে, প্রাথমিকভাবে ময়েসকে অপহরণের পরিকল্পনা করা হলেও, শেষ পর্যন্ত তাকে হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, গত বছরের ৭ জুলাই আততায়ীর আক্রমণে পোর্ট-অ-প্রিন্সে নিজ বাসভবনে নিহত হন হাইতির তৎকালীন প্রেসিডেন্ট জোভেনেল ময়েস। এ ঘটনায় আহত হন তার স্ত্রী।
এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও, এই প্রথম কারো বিরুদ্ধে চার্জ গঠন করা হলো।
সম্প্রতি জ্যামাইকা থেকে কলম্বিয়ায় নিয়ে যাওয়ার পথে পানামায় গ্রেপ্তার হন প্যালাসিও। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে সম্মত হলে তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারি করা হয়।
সূত্র: সিএনএন