মৃত দেড় বছর বয়সী মোহাম্মাদ খান ডাসার উপজেলার গোপালপুর ইউপির মেলকাই গ্রামের শাহাদাত খানের ছেলে এবং আবির হাসান (২ বছর) কালকিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাজদী গ্রামের আহসান হাওলাদারের ছেলে।
জানা গেছে, ডাসার উপজেলার মেলাকাই গ্রামের মোহাম্মাদ খান নামের শিশু খেলার ছলে বাড়ির সামনে পুকুরে পড়ে যায়। অনেক সময় পর ঘরে শিশুটিকে না পেয়ে স্বজনরা বাড়ির সামনে পুকরে ভাসতে থাকতে দেখে। পরে কালকিনি উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
অন্যদিকে কালকিনি পৌরসভার দক্ষিণ রাজদী গ্রামের বাড়ীর সামনে শিশু আবির হাসান বেলা ৩ টার দিকে খেলতে ছিল হঠাৎ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে দেখতে পায় বাড়ির পাশে পুকরে পড়ে আছে। তাকেও তুলে নিয়ে কালকিনি হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সজীব ভক্ত বলেন, কালকিনি ও ডাসার উপজেলার আলাদা দুটি স্থান থেকে পানিতে ডুবে যাওয়ার ঘটনায় দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
কালকিনি থানার ওসি ইশতিয়াক আসফাক রাসেল ও ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে শিশু মারা যাওয়ার ঘটনা জানতে পেরেছি। তবে পরিবার থেকে কেউ কোনো খবর দেয়নি।